আজ
|| ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
অনলাইন জুয়ার তিন মাস্টার এজেন্ট মাদকসহ আটক
প্রকাশের তারিখঃ ৮ মে, ২০২৫
শেখ ফারুক
সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন থেকে মাদকসহ অনলাইন জুয়ার তিনজন মাস্টার এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দিনগত রাত দেড়টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, গাঁজা, চারটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়ার কাছারীব্রিজ এলাকার আবু বাক্কার গাজীর ছেলে আবু সাঈদ ওরফে (ডলার সাঈদ), মকসেদের ছেলে রাসেল ও মনিরুজ্জামানের ছেলে পান্না।
খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন যাবত অনলাইন জুয়া ওয়ানএক্সবেটের মাস্টার এজেন্ট হিসেবে ব্যবস্যা পরিচালনা করে আসছে। তাদের কারণে ওই এলাকার কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকরা কোন ভাবেই তাদেও সন্তানদেরকে অনলাইন জুয়ার আসক্তি থেকে ফিরিয়ে আনতে পারছেন না। যে কারণে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বাড়ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.