• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটে বিআরটিএ’তে দুদকের অভিযান

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

নিউজ ডেক্স

গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক, বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময়, বিআরটিএ কার্যালয়ে দালালদের উপস্থিতি, পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ-নগদের মাধ্যমে মুঠোফোনে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে দুদক কর্মকর্তারা।

এছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য নেওয়া পরীক্ষার একই হাতের লেখা সম্বলিত একাধিক খাতা পাওয়া যায়। এই পরীক্ষায় ২০ মার্কের মধ্যে ১২ পেলে পাশ করার কথা থাকলেও, অনেক খাতায় ৮, ৯ মার্ক পেলে তাকে ৩ এবং ৪ মার্ক যোগ করে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন প্রমান পাওয়া যায়। বিআরটিএ কার্যালয়ে অভিযানে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।

তিনি বলেন, সেবা গ্রহিতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিকভাবে টাকা গ্রহনসহ নানা অভিযোগে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। আমরা বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি। প্রাপ্ত অনিয়মের তথ্য পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে নির্দেশনা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা