• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সাতক্ষীরার সুন্দরবন থেকে হরিণশিকারের ফাঁদসহ নৌকা উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শেখ ফারুক

পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের ভিতর থেকে ৬শ’ পিস হরিণ শিকারের ফাঁদসহ ২টি নৌকা উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (৬ মে) দুপুরের দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের আওতাধীন টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ ও নৌকা উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনে নিয়মিত টহলের অংশ হিসেবে বুড়িগোয়ালিনী স্টেশনের একটি টহল দলের সদস্যরা মঙ্গলবার দুপুরে টাটের খাল এলাকায় পৌঁছালে চোরা শিকারীরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত নৌকা ও হরিণ শিকার করা ফাঁদ ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে দুটি নৌকা ও ৬ শ’ পিস হরিণ শিকার কাজে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নিয়মত টহল চলাকালীন সময়ে সুন্দরবনের গহীনে টাটের খাল এলাকা থেকে হরিণ শিকারি চক্রর ফেলে যাওয়া দুইটি নৌকা ও ৬শ’ পিস ফাঁদ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা