• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ঢাকার পথে খালেদা জিয়া

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯২ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

নিউজ ডেক্স
লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহন করা কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে খালেদা জিয়া দেশে ফেরার উদ্দেশে ছেলে তারেক রহমানের বাসা থেকে বের হন। বিমানে উঠার আগে খালেদা জিয়া উপস্থিত স্বজন ও নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ওই সময়ের একটি ভিডিওতে দেখা যায় খালেদা জিয়া, তারেক রহমানকে দেখিয়ে অন্যদের বলছেন, ‘ভাইয়ার খেয়াল রেখ’। দুই পুত্রবধু ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ ১৪ জন সফরসঙ্গী রয়েছেন খালেদা জিয়ার সঙ্গে।

খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি কাতারের দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত দলীয় চেয়ারপারসনকে পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনদুর্ভোগ এড়াতে নেতাকর্মীদের সড়কের পাশে ফুটপাতে অবস্থান করতে বিএনপি ও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা