• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

কালিয়ায় যৌথবাহিনীর অভিযান, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৫৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

নিউজ ডেক্স
নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রাম ও ইউনিয়নের মৃত জলিল শেখের ছেলে জাহিদুল (৫০),মৃত হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫) এবং মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০)। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি ছ্যান দা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

উপজেলার নড়াগাতী থানার ওসি মো.শরীফুল ইসলাম বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা