আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শার্শায় ১০টি স্বর্ণের বার উদ্ধার, মূল্য এক কোটি ২০ লাখ
প্রকাশের তারিখঃ ৪ মে, ২০২৫
নিউজ ডেক্স
যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দুপুর বারোটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি টহল দল সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর দেহ তল্লাশী চালিয়ে জিন্সপ্যান্টের পকেট থেকে ১ কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের চালানটি যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.