• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

শেখ ফারুক

সাতক্ষীরার শ্যামনগরে একজন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে ৩ জন ইভটিজারকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার (৪ মে) বেলা ২ টার দিকে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় তাদেরকে আটক করে এই সাজা প্রদান করা হয়।

কারাদন্ডপ্রাপ্তরা হলো, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাঠুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও আমিনুর রহমানের ছেলে জোবায়ের হোসেন (১৭)। এদের মধ্যে মুস্তাফিজকে ২মাস এবং জোবায়ের ও রাকিবকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার দর্গাপুর এলাকার একজন এসএসসি পরীক্ষার্থী রোববার পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পতিমধ্যে উপজেলার গোপালপুর পিকনিক কর্নার এলাকায় পৌছালে উল্লেখিত তিন কিশোর মেয়েটির পথ আকটিয়ে অশ্লীল বাক্য বলার পাশপাশি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করতে থাকে। একপর্যায় তারা মেয়েটির হাতে থাকা ফাইল কেড়ে নেয়। এসময় বিসয়টি জানতে পেরে স্থানীয়রা তাদেরকে আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বলেন, এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী গোপালপুর পিকনিক কর্নারের সামনে দিয়ে বাড়ি যাওয়ার সময় তিনজন ছেলে তাদেরকে উত্যক্ত করে। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। উত্যক্ত কারী তিনজন তারা নিজেরা অপরাধ করেছে বলে স্বীকার করে। এসময় উত্যক্তের শিকার মেয়ে ও প্রত্যক্ষদর্শীদের স্বীকারোক্তির ভিত্তিতে ৫০৯ ধারায় মুস্তাফিজকে ২মাস, জোবায়ের ও রাকিবকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

ক্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত কওে বলেন, দন্ডপ্রাপ্তদেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা