• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৪

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের নওয়াপাড়া ইউনিয়নে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাতব্যাপী সাত ঘন্টার এ অভিযানে গ্রামের বিভিন্ন স্পট থেকে চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের আনারুল ইসলামের ছেলে হাসানুর রহমান রিংকু, চুড়ামনকাঠির আজিজুর রহমানের ছেলে আবুল হাসান, কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আমিনুর রহমান ও খোজারহাট বিজয় নগরের আন্তার আলীর ছেলে মাসুদ রানা।

কোতোয়ালি খানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান চালায়। এসময় ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নয়টি দেশিয় অস্ত্র, ২০০ পিছ ইয়াবা ও এক হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ( ১ মে ) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা