শেখ ফারুক
ক্রীড়া অফিস সাতক্ষীরার উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২৪-২৫ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ছেলেদের ফুটবল ও সরকারি কলেজ পুকুরে উণ¥ুক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাংবাদিক মুহা: জিল্লুর রহমান, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান প্রমুখ। এসময় জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন : জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।