• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক খুলনাঞ্চল ও রাজধানী টিভির রিপোর্টার আরাফাত হোসেন রাজু চিকিৎসক কর্তৃক হামলার শিকার হয়েছেন। এ ছাড়া সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক টিপু সুলতানকে ভ্রাম্যমাণ আদালতে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়া হয়েছে। এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এর সহযোগিতায়
এবং ইউরোপে ইউনিয়নের অর্থায়নে গঠিত “বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি”। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে যে কোন স্থানে যেতে পারে ,এটা তার মুক্ত সাংবাদিকতার অধিকার। অতএব যে বা যাহারা সাংবাদিকদের মুক্ত স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থাকবে বাংলাদেশ জার্নালি প্রটেক্ট কমিটি। এছাড়া গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি সাংবাদিক ওবায়দুল ইসলাম অভি ও কয়রায় সাংবাদিকের উপর হামলা ও মামলা হয়েছে।
আমরা এই সকল ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় হামলার সঙ্গে জড়িত চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ আঘাত শুধু একজন সাংবাদিকের ওপর নয়, বরং পুরো মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

খুলনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় এবং মুক্ত সাংবাদিকতার চেতনায় সরাসরি আঘাত। বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির দাবি, যারা পেশাদার সাংবাদিকদের ভয় পায়। সাংবাদিকদের পেশাদারিত্বায় বাধা সৃষ্টি করে, তাহারা কোন না কোন ভাবে সংশ্লিষ্ট বিষয়ের অপরাধের সাথে জড়িত। অন্যথায় তথ্য আদান-প্রদানে কোন সমস্যা থাকার কথা নয়। তাহারাই তথ্য আদান-প্রদানে কার্পণ্য করে যাহারা কোনো না কোনো ভাবে ঐ বিষয়ের অপরাধের সাথে জড়িত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল একটি উন্মুক্ত স্থান। সেখানে সকলে ঢুকতে পারলেও কেন ক্যামেরা নিয়ে সাংবাদিকরা ঢুকতে পারবে না। তথ্য সংগ্রহ করতে গেলে অফিসের নির্বাহী কর্মকর্তা করতে কেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মামলা দেওয়া হবে সাংবাদিকের উপর। এ সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

এ সকল ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার না হলে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি শুধু নিন্দা ও প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর ও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ সকল হামলা ও মামলার সঠিক তদন্ত করে বিচারের আওতায় এনে নিন্দা ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জানান, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি
দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির , সিনিয়র
সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস্এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমানসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্যবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা