• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় যুবকের রহস্যজনক মৃত্যু

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫নং কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ পুলিশ উদ্ধার। এ ঘটনায় ওই এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাসেলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, রাসেল পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন। তিনি রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে। ইশা নামের একটি মেয়েকে বিয়ে করার পর রাসেল স্ত্রীকে নিয়ে খুলনার সদর থানাধীন ৫ নং কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।

খুলনা থানার এস আই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সাথে পেচিয়ে আত্মহত্যা করে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা