• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

খায়রুল হকের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় আইনজীবীদের বিক্ষোভ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারের দাবীতে এবং সাবেক সরকারের আজ্ঞাবহ দলীয় বিচারকদের অপসারণের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১০টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও জজ কোর্টের পিপি এড. শেখ আব্দুস সাওার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সদস্য সচিব এড. তোজাম্মেল হোসেন তোজাম, সাধারণ সম্পাদক এড. এএসএম আশরাফুল আলম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জিপি এড. অসীম কুমার মন্ডল, বিশেষ পিপি এড. শেখ আলমগীর আশরাফ, এড. মো. মোস্তফা জামান, এড. কামরুজ্জামান ভুট্টো, এড. মো. নুরুল ইসলাম, এড. নুরুল আমিন, এড. মো. জিয়াউর রহমান, এড. সোহরাব হোসেন বাবলু, এড. মিজানুর রহমান বাপ্পী, এড. আবু সাইদ রাজা, এড. ফিরোজ আহমেদ, এড. শাহরিয়ার হাসিব, এড. আরিফুর রহমান আলো, এড. নজরুল ইসলাম, এড. সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

বক্তারা বলেন, বিচার বিভাগকে ধ্বংস করার মূলহোতা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সাথে সাবেক ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ দলীয় বিচারকদের দ্রুত অপসারণের দাবী জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা