• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বাগেরহাটের মোড়লগঞ্জে মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২৩) নামে একজন বেটারিচালিত ভ্যান চালকের মরদেহ মাছের ঘের থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত ব্যাক্তির তথ্য জানা যায় মোংলার উত্তর মালগাজী গ্রামের রাসেল শেখের ছেলে হাসান শেখ(২৩)। পেশায় তিনি ভ্যান চালক। মরদেহ উদ্ধার সময় মুখে টেপ প্যাচানো অবস্থায় পাওয়া যায়।

এবিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃরাকিব আল হাসান বলেন, মৎস্য ঘের থেকে হাসান শেখ নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা