• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

ক্ষমতায় গেলে নগরীর ৩১নং ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে: তুহিন

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৬০ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কাজী আতিক
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড বরাবরই বৈষম্যের শিকার। এই ওয়ার্ডে রাস্তাঘাট ও নাগরিক সমস্যা প্রকট আকার ধারণ করলেও পতিত সরকারের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। খুলনায় অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মেয়র হয়েছেন কিন্তু কেউই ৩১নং ওয়ার্ডে মানুষের জন্য ভাবেননি। ওয়ার্ডের উন্নয়নের কাজ করেনি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বৈষম্যোর শিকার ৩১নং ওয়ার্ডকে ঢেলে সাজানো হবে। এই ওয়ার্ডের মানুষের কল্যানে কাজ করা হবে।

সোমবার (২৮ এপ্রিল) নগরীর ৩১নং ওয়ার্ডে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুহিন আরো বলেন, বিএনপি পরিবর্তণের জন্য কাজ করছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। আমরা সৎ মানুষের নেতৃত্বে বাংলাদেশ চাই। সৎ মানুষের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হলে সকলের সচ্ছিার প্রয়োজন। আমরা যেভাবে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতারিত করেছি ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।

সংস্থার সভাপতি মইনুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং কে.এম এ জলিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, সদর থানা বিএনপির সভাপতি কে.এম হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন, গাজী আফসার উদ্দিন মাষ্টার, রিয়াজ শাহেদ, আমিনুল আহমেদ, শহীদ খান, হুমায়ুন কবির চৌধুরী, বাবুল রানা, মোখলেসুর রহমান, আব্দুল হান্নান, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারি, ইয়াসিন গাজী, সৈয়দ তানভীর আহমেদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা