• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

দেবহাটায় ক্যামিকেল মিশ্রিত ৮ ক্যারেট আম জব্দ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৬৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক

সাতক্ষীরায় যাত্রীবাহি বাস থেকে ৮ ক্যারেট ক্যামিকেল মিশ্রিত অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বহেরা বাজার এলাকায় সাতক্ষীরাগামী একটি বাস থেকে এই আম উদ্ধার করা হয়। তবে এসময় আমের মালিকানা কেউ দাবি করেনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহি বাস থামিয়ে তল্লাশী করা হয়। এসময় বাস থেকে ৮ ক্যারেট ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়। তবে এসময় আমের মালিককে খুঁজে পাওয়া যায়নি। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর উপস্থিতিতে জব্দকৃত আমগুলো গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়।

এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়িরা অধিকতর লাভে বিক্রির জন্য অপরিপক্ক আম ক্যামিকেল মিশিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অল্প অল্প করে পাচার করছে। তিনি আরো বলেন, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে। তিনি এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা