• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১০০ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরায় পণ্য আমদানির তথ্য দিতে না পারায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী-বাঁশদহা এলাকায় দু’টি বাণিজ্যিক প্রতিষ্ঠান তদারকিকালে এই জরিমানা আদায় করা হয়।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দুপুরে সদর উপজেলার সাতানী-বাঁশদহা ও ভাদড়া এলাকায় ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’ ৯ বাস্তবায়নে বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা তদারকি টিম।

তদারকিকালে সাতানী এলাকায় ফারুক শপিং সেন্টারের কসমেটিক্স পণ্যের আমদানি তথ্য না থাকায় ৩৭ ধারায় ২০ হাজার ও বাঁশদহা বাজারে হোসেন ট্রেডার্সে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ৫১ ধারায় ৭ হাজার; দু’টি প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন। এ সময় বাজার তদারকিতে সহযোগিতা করে জেলা পুলিশ ফোর্সের একটি টিম।

বাজার তদারকি কমিটির সদস্য ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা বিষয়টি নিশ্চিত করে বলেন, পণ্য আমদানির তথ্য না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুইজনকে সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জনান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা