• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সাতক্ষীরায় কার্বাইড মিশ্রিত ৯শ’ কেজি আম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৭৬ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরার শ্যামনগর থেকে কার্বাইড মিশ্রিত অপরিপক্ক ৯শ’ কেজি গোবিন্দভোগ আম জেলার বাইরে নেয়ার পথে আটক করে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে শহরের অদূরে বাঁকাল স্কুল মোড় এলাকা থেকে এসব আম আটক করা হয়। এ ঘটনায় পুলিশ একজন অসাধু আম ব্যবসায়ীকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আম ব্যবসায়ীর নাম মো. আব্দুল্লাহ গাজী (৪৫)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরাণবাড়িয়া গ্রামের আহমাদ আলী গাজীর ছেলে।

পুলিশ জানায়, পরিবহনের বাসে করে সাতক্ষীরার শ্যামনগর থেকে কেমিক্যাল মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক গোবিন্দভোগ আম জেলার বাইরে নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শহরের অদূরে বাঁকাল স্কুল মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা গামী দুটি বাস থামিয়ে তল্লাশি করে ৪৫টি ক্যারেটে ভর্তি প্রায় ৯শ’ কেজি গোবিন্দভোগ আম আটক করে পুলিশ। এ ঘটনায় আমের মালিক আব্দুল্লাহ গাজীকে আটক করা হয়।

পরে রাতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌরসভার রোলার দিয়ে জনসম্মুখে আমগুলো ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, আটককৃত আমগুলোতে কেমিক্যাল মেশানো হয়েছিল এবং সেগুলো শ্যামনগর থেকে বগুড়া ও রংপুরে পাঠানো হচ্ছিল।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে একটি ‘আম ক্যালেন্ডার’ নির্ধারণ করে দেওয়া হবে যাতে নির্দিষ্ট সময়ের আগে কেউ আম বাজারজাত করতে না পারে। প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বলেন, শ্যামনগর থেকে দুটি বাসে করে আমগুলো রংপুরে নেওয়া হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি নিজেই স্বীকার করেছেন তিনি স্প্রে করে আম পাকিয়েছেন এবং তা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, অভিযানে মোট ৪৫ ক্যারেট কার্বাইডযুক্ত আম জব্দ করা হয়েছে। অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা