• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

ভ্যাটিকানের উদ্দেশে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৩ Time View
Update : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে) প্রধান উপদেষ্টা কাতার ত্যাগ করেন। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর আজ শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ভ্যাটিকান সিটির জন্য পোপের পক্ষ থেকে নিযুক্ত ভাইসার জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাওরো গামবেত্তি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন।

আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা পুনরায় সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার (২৮ এপ্রিল) ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা