• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলাকে কেন্দ্রে করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ফলে প্রতিবেশী দেশের নেয়া এ সিদ্ধান্তের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ন্যাশনাল সিকিউরিটি কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর জিও নিউজ

পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভারত গতকাল পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে- সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হবে। এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধ পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জিও নিউজকে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৃহস্পতিবার শাহবাজ শরিফে সঙ্গে আলোচনা করে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, ভারত কোনোভাবেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না। কারণ এর সঙ্গে শুধু ভারত ও পাকিস্তান জড়িত নয়। বিশ্বব্যাংকসহ অন্যান্য স্টেকহোল্ডাররাও জড়িত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা