• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে: এড. মনা

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

কাজী আতিক
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সংস্কার প্রস্তাবের নামে অবাস্তব ও জনসম্পৃক্তহীন ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনৈক্য, দ্বন্দ্ব, ফ্যাসাদ ও অন্তর্ঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। অন্তর্বরবীকালীন সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার করতে হবে। নির্বাচন নিয়ে নানা টালবাহানা, ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে করোনেশন কারিগরি স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, গত ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি, জুলুম হয়নি।

২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জুয়েল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা