• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সিসিইসি কর্তৃক আয়োজিত ক্লাইমেট রিলায়েন্স চ্যাম্পিয়নদের (সিআরসি) প্রশিক্ষণ

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৭৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনার দাকোপে ক্লাইমেট রিলায়েন্স চ্যাম্পিয়নদের (সিআরসি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০ এবং ২১ এপ্রিল ২০২৫ সকাল ১০ টার দিকে শুরু হয় দুই দিনের জন্য। ” গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় স্থিতিস্থাপকতা, অভিযোজন এবং প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য অংশগ্রহণমূলক পদক্ষেপ”। (প্রাণ)/ Participatory Action for Resilience, Adaptation and Nature based Solution in Gang -Brahmaputra -Meghna Basin”.(PRAN) Project প্রকল্প দাকোপ প্রশিক্ষণ কেন্দ্রে সেন্টার ফর কোষ্টাল এনভায়রণমেন্টাল কনজারভেশন (সিসিইসি) কর্তৃক আয়োজিত “প্রজ্ঞা সলিউশনস বাংলাদেশ” এর কারিগরি সহায়তায় ক্লাইমেট রিলায়েন্স চ্যাম্পিয়নদের সিআরসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিসিইসি ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন খাতুনের সভাপতিত্বে সাবেক ডিডি পঙ্কজ কুমার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রকল্প কর্মকর্তা মো. হাফিজুর রহমান বাদশা উপস্থিত ছিলেন। প্রকল্পের ১ ১ জন সিআরসি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ২ দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষকরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু স্মার্ট কৃষি এবং কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। পরে ২১ এপ্রিল ২০২৫, বিকাল ৫ টার দিকে সিসিইসি ভারপ্রাপ্ত পরিচালক মিসেস নাসরিন খাতুন সে অনুযায়ী অধিবেশন সমাপ্ত করেন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা