• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

‌বটিয়াঘাটা উপজেলায় পাকিস্তানী লং বাসমতি ধানের চাষে সফলতা 

অরুপ জোদ্দার, স্টাফ রিপোর্টার / ১৮১ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 

 

অরুপ জোদ্দার, বটিয়াঘাটা:

 

বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দায়ীত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা আ: হাই খানের সঠিক দিকনির্দেশনায় জলমা ইউনিয়নের কৃষি উদ্যোক্তা অবঃ শিক্ষক রাজ কুমার রায়ের কৃষি জমিতে বোরো মৌসুমে পাকিস্তানি লং জাতের বাসমতি- ১১২১ ধান চাষ করে সফল হয়েছেন। লং বাসমতি ধানের ঘ্রান ও স্বাদের জন্য বিশ্বব্যাপি যার চাহিদা প্রচুর। দেশ-বিদেশের অনেক নামি দামি রেস্তরা, থ্রি-স্টার, ফাইভ-স্টার হোটেলে বাসমতি ধানের চাউলের বিরিয়ানি পোলাও ভাত খুবই জনপ্রিয়। ঘ্রানের জন্য বিশ্বব্যাপি যার ব্যাপক পরিচিতি রয়েছে সর্বত্র। উপ- সহকারী কৃষি কর্মকর্তা আঃ হাই খান বলেন উক্ত জাতের ধান প্রধানত ভারতের হায়দ্রাবাদ ও পাকিস্তানে উৎপাদন হয়। আমাদের দেশে প্রতিবছর প্রচুর পরিমানে বাসমতি চাউল আমদানি করা হয়। কৃষি উদ্যোক্তা রাজ কুমার রায় বলেন, সরকারের সাহায্য সহযোগিতা পেলে বাসমতি ধান আমাদের দেশে উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। দেশীয় বাজারে লং বাসমতি চাউল প্রতিকেজি দোকান ভেদে ৪০০-৪৫০ টাকা ও প্রতি মন ধান ৩৫০০ টাকার অধিক মূল্যে বিক্রি হচ্ছে। কৃষি উদ্যোক্তা রাজ কুমার রায় বলেন আমি ৫০ শতক জমিতে ৪০ মন বাসমতি ধানের উৎপাদন হবে বলে আশা করছি। তিনি আরো বলেন পাকিস্তানী লং বাসমতি – ১১২১ ধানের বীজ সংগ্রহ ও সংরক্ষণ করে কম মূল্যে কৃষকদের মাঝে বিতরন করতে চান এবং কোন কৃষি উদ্যোক্তা যদি আমার ধানের জমি পরিদর্শন করতে আসতে চান তাহলে ( 01951-905560) নম্বরে যোগাযোগ করে আসতে পারেন। উপ সহ.কৃষি কর্মকর্তা আরো বলেন সুঘ্রান, গুনে মানে ও স্বাদে ভালো হওয়ায় বাজার মূল্য অধিক বলে কৃষকরা এটি উৎপাদন করে অর্থনৈতিক ভাবে বেশী লাভবান হতে পারবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা