• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরুতর আহত ৪

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৪৪ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনার ডুমু‌রিয়ায় বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার ওপ‌রে উল্টে প‌ড়ে‌ছে। উপ‌জেলার গুটুদিয়া বাস স্ট্যান্ড এলাকায় বুধবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে এ ঘটনা‌টি ঘ‌টে। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। চি‌কিৎসার জন্য তা‌দেরকে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ডুমু‌রিয়া হাইও‌য়ে থানার এস আই মোঃ কামরুল ইসলাম ঘটনাটি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, চুকনগর থে‌কে খুলনাগামী ওই বাস‌টি ক‌য়েকজন যাত্রী নি‌য়ে খুলনার দি‌কে যা‌চ্ছিল। বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে বাস‌টি গুটু‌দিয়া পৌঁছা‌লে চলন্ত অবস্থায় রাস্তার ওপ‌রে পা‌ল্টি খায়। স্থানীয়রা ঘটনা‌টি শু‌নে উদ্ধার কা‌জে অংশ নেয়। ত‌বে এ ঘটনায় কারও মৃত্যু হয়‌নি। ক‌য়েকজন যাত্রী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের নাম ঠিকানা সংগ্রহ করা হয়‌নি। ত‌বে তা‌দের চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এ ঘটনার পর পর ওই এলাকার রাস্তার দু’পা‌শে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা