• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ফুলতলায় বন্দুক ও হাসুয়াসহ ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
যৌথবাহিনী ও থানা পুলিশ অভিযানে সোমবার দিবাগত রাতে ফুলতলা বাজারের ভাড়া বাড়ি থেকে মো. সেলিম শেখকে (৩৭) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছে থেকে ১টি এক নালা বন্দুক জব্দ করা হয়।

সেলিম শেখ খানজাহান আলী থানার গ্রামের মশিয়ালী পূর্বপাড়ার (গাবতলা) মৃত সাঈদ শেখের ছেলে। তিনি ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী।

পুলিশ জানায়, ফুলতলা বাজারে মাদ্রাসা অধ্যক্ষ আ ছ ম আঃ রহিম এরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার বাড়িতে অভিযানে ১টি এক নালা বন্দুকসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খানজাহান আলী থানার মশিয়ালী পূর্বপাড়া (গাবতলা) গ্রামস্থ তার পৈত্রিক বাড়ী থেকে ৭খানা হাসুয়া উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা (নং-১২, ২২/০৪/২৫ইং) হলে পুলিশ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা