আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
খুলনায় ৮ রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৫
নিউজ ডেক্স
খুলনায় অভিযান চালিয়ে ইমন মোল্লা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে (২৮) গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকালে আড়ংঘাটার রায়েরমহল মধ্যপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমন মোল্লা হরিণটানা থানার রায়েরমহল মোল্লাবাড়ীর মো. মাসুদ মোল্লার ছেলে।
কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়,নগরীর রায়েরমহল মধ্যপাড়া এলাকার বাবুলের ভিটার পরিত্যাক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থাকা ৮ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তির আরও জানানো হয়, থানার নথিপত্র যাচাই করে তার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.