• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

আ’লীগের ঝটিকা মিছিল : নগর ভবন থেকে গ্রেফতার কেসিসির নিম্নমান সহকারী রবিউল বরখাস্ত

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমানের স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এর আগে খুলনায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত রবিউল আলম ডুমুরিয়ার খর্ণিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি কেসিসির যানবাহন শাখার লাইসেন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তাকে কর আদায় শাখায় বদলি করা হয়।

পত্রে উলে­খ করা হয়, কেসিসির কর্মকর্তা ও কর্মচারী চাকুরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) অনুসারে কোন কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বা রাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোন কার্যকলাপে জড়িত থাকতে পারবে না।

এমতাবস্থায়, কেসিসির চাকুরি বিধিমালা ১৯৯৩ এর ৩৭(২) ও ৩৮ (ছ) বিধি লংঘন করায় ৪৪(৪) বিধি অনুসারে অভিযুক্ত রবিউল আলমকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় সোমবার দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত রোববার ভোরে জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেন রবিউল আলম রবি। মিছিলে সিটি কর্পোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে করে অংশ নেন তিনি। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন রবি।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম জানান, রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে নগর ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা