• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সুনামগঞ্জের হাওরে ধান বাম্পার ফলনে খুশি চাষিরা

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৩৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরে , সরেজমিন উপজেলার কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে, কেউ শ্রমিক দিয়ে ধান কেটে ট্রলি বা গরুর গাড়ি দিয়ে ধান খলায় এনে মাড়াই মেশিনে ধান মাড়াই করছেন, কেউ আবার হারভেস্টার মেশিন দিয়ে খেতেই ধান কাটা ও মাড়াই করে ধান খলায় নিয়ে আসছেন। খলায় খলায় নারী-পুরুষ, স্কুলপড়ুয়া ছেলেমেয়ে ধান ও খড় শুকানোর কাজ করছে। আবার সেই ধান মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছে কৃষক। এ বছর ফলন ভালো হয়েছে বলেও জানিয়েছেন হাওরপাড়ের বোরো চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শনি ও মাটিয়ান হাওরসহ উপজেলার ৭টি ইউনিয়নের ছোট বড় ২৩টি হাওরে ১৭ হাজার ৫০৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদ ও পরিবেশে ভাল থাকায় ৬৮ হাজার ৬১৮ টন ধান উৎপাদন হবে, যার বাজারমূল্য ৩০০ কোটি ৩৬ লাখ টাকার বেশি। এসব ধান তুলতে শ্রমিকের পাশাপাশি উপজেলায় ৭০টির উপরে কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। ইতিমধ্যে উপজেলায় ১৫ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা