আজ
|| ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ঝটিকা মিছিল : খুলনার ৩ থানায় আ’লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪০
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
নিউজ ডেক্স
ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নগরীর ৩টি থানায় পৃথক তিনটি মামলা করেছে পুলিশ। রোববার রাতে নগরীর হরিণটানা, আড়ংঘাটা ও খালিশপুর থানায় মামলা ৩টি দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, তিনটি মামলার বাদি পুলিশ। এসব মামলায় দুপুর পর্যন্ত ৪০ জনকে গ্ৰেপ্তার দেখানো হয়েছে।
হরিণটানা থানার ওসি খায়রুল বাশার জানান, এস আই মোনায়েম হোসেন বাদি হয়ে আওয়ামী লীগের ৭৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.