• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরার ১১ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২২০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক ঃ
মাদক মামলায় সাজাপ্রাপ্ত ১১ বছর ধরে পলাতক আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা র‌্যাব-৬ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে খুলনার পাইকগাছা থানার বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ আরিফুল ইসলাম (রাসেল)’কে গ্রেফতার করে।
আরিফুল ইসলাম রাসেল সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোনাকরকাটি গ্রামের ঈশার আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা র‌্যাব-৬ এর ক্যাম্প ইনজার্চ সিনিয়র এ এসপি জাইয়েন উদ্দিন মুহাম্মাদ জিয়াদ জানান, ২০১৩ সালে আফিম পরিবহনকালে গ্রেফতার হওয়ায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৩(ক) ধারায় আরিফুল ইসলাম রাসেলের বিরুদ্ধে মামলা হয়।
অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত করেন। এছাড়া ডিএমপি’র উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত আরও একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা