• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিজিবি অভিযানের ২০ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৪৪ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে পাচার করে আনার সময় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে সদরের লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই ইয়াবা জব্দ করা হয়।

তবে বিজিবি এ ঘটনায় কোন মাদক চোরাচাকারবারিকে আটক করতে পারেনি ।

বিজিবি সূত্র জানায়, লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি অভিযানিক দল উক্ত স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় বেলা সাড়ে ৩ টার দিকে চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ২০হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে নায়েক শরীফুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট এর মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা