• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
Headline
খুলনার ফুলতলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ১৯ লাখ টাকা জরিমানা ৬০০ বছরের ঐতিহ্য ধারন করা বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার শরীফে শেষ হলো বার্ষিক ওরশ মোবারক যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা

বটিয়াঘাটায় সিলিন্দামারী এলাকায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিকাতি সংঘটিত।

খুলনা-ভিশন ডেক্স। কাজী আতিক / ৭০ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কাজী আতিক

খুলনার বটিয়াঘাটা থানার পাশেই ডাকাতি সংঘটিত হওয়ায় ভূক্তভোগীর পরিবার সহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর ৫ টার দিকে থানা সংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের আলহাজ্ব মোদাচ্ছের হোসেনের বাড়িতে। এসময় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ৮২ হাজার টাকা, ৮ থেকে১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীরা জানান, বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকার বাসিন্দা আলহাজ্ব মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য অযু করতে ঘুম থেকে উঠেন। এ সময়ে তিনি ঘরের দরজা খুলতে গেলে বাইরে দাড়িয়ে থাকা ১০/১২ জন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। তখন ওই দুস্কৃতিকারীরা মোদাচ্ছেরের গলায় ধারালো অস্ত্র ধরে তাকে দোতলায় নিয়ে যায়। কলিং বেল বাজানোর পর মোদাচ্ছের শেখের ছেলে শামীম আল মামুন দরজা খুলে দিলে ওই দুস্কৃতিকারীরা পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০/১২ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় চোপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২-১৩ লাখ টাকা। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এবারের ভুক্তভোগী মো: শামীম আল মামুনের পিতা আলহাজ্ব মো: মোদাচ্ছের আলী জানান, ফজরের আযান দিলে তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ে কয়েকজন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছেলের ঘরের ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এছাড়া খবর পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সহ অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ভূক্তভোগীর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন ।
এব্যাপারে বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মোস্তফা খায়রুল বাশার ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করছে।
অপরদিকে একই রাতে উপজেলার কাতিয়ানাংলা
বুজবুনিয়া এলাকার কাজীবাছা নদীতে ড্রেজারে ডাকাতি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে । এসময় ডাকাত দলটি ড্রেজারে থাকা মালামাল লুট করে নিয়েছে বলে জানা গেছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা