• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩৯,

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
বিশেষ ক্ষমতা আইনে ৩ মামলা রুজু: কেএমপি

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামীলীগ।

এরই অংশ হিসেবে ২০ এপ্রিল রবিবার সকালে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে এবং বিকেলে বাইপাস সড়ক সংলগ্ন শহীদের মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।

দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর এবং আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে। মামলার ঘটনায় অংশগ্রহণকারী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রাপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযানে সোমবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতাকর্মীকে আটক করা হয়।

মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা