আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশের টাকা উদ্ধার করে হস্তান্তর করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা।
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫
শেখ ফারুক ঃ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম প্রযুক্তির সাহায্যে ইতঃ পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে জানুয়ারি-মার্চ/২০২৫ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ১০১ টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়া বিভিন্ন নম্বরে বিকাশ/নগদের টাকা ভুলবশতঃ অথবা প্রতারণার মাধ্যমে অন্য নম্বরে চলে যাওয়া সর্বমোট =৩,০৭,৮৯৫/-টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা ২০/০৪/২০২৫ তারিখে পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভিকটিমগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে মোবাইল হারিয়ে বা চুরি হয়ে গেলে কি করতে হবে সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌধুরী রেজাউল করিম, ডিআইও-১,ডিএসবি,সাতক্ষীরা, মোঃ আবুল কাসেম, আরআই, পুলিশ লাইন্স,সাতক্ষীরা, মোঃমিরাজুল ইসলাম,আরও-০১, রিজার্ভ অফিস,সাতক্ষীরা, মোল্যা জুয়েল আহমেদ ,এসআই(নি:),সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল,সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.