• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

নগরীতে আ’লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১৩০ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
নগরীর জিরোপয়েন্টে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড সিপি) মোহাঃ আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার সকালে জিরো পয়েন্ট এলাকায় মিছিল করার পর দুপুরে সোনাডাঙ্গা থানা এলাকার মজিদ সরণি, বয়রা এলাকার মহিলা কলেজ সড়ক ও দৌলতপুরে ঝটিকা মিছিল করা হয়।

এদিকে, নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মোঃ ওয়ালিদ হাসান ইমনকে (২২) আটক করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তাকে নগরীর বয়রা মহিলা কলেজের সামনে থেকে আটক করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, মিছিল করার অভিযোগে মোঃ ওয়ালিদ হাসান ইমন নামের একজনকে আটক করা হয়েছে। বিকালে বয়রা কলেজ মোড় এলাকা থেকে আটক করা হয়। সে আফজালের মোড় এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লার ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বয়রা মহিলা কলেজ রোডে মিছিলের চেষ্টাকালে তাকে আটক করা হয়। হঠাৎ কয়েকজন যুবক একত্রিত হয়ে মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা প্রতিহত করে। পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা