• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

খুলনায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বটিয়াঘাটার কিছমত ফুলতলা গেটের পাশে চিড়া মিলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম মুহাসীন (৪২)।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুহাসীন দাকোপ উপজেলার চালনা গ্রামের আফজালের ছেলে। সে রাইডার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, গ্যাস বোঝাই দু’টি ট্রাক খুলনার দিকে আসাছিল। এর মধ্যে একজন যাত্রীকে সাথে নিয়ে মুহসীন সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে ওই ইজিবাইকের সাথে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার নিচে চলে যায়। চালক মুহসীনকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয় মোটরসাইকেল যাত্রী। ট্রাকের একটি চাকা মুহসীনের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহতের সুরাতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা