• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

খুলনায় নগদ টাকাসহ ৫ জুয়ারি আটক

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

কাজী আতিক :

খুলনায় রেলিগেটে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) রাতে রেলিগেট বাজারের এক বাসায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করে দৌলতপুর থানা পুলিশের একটি দল। এসময় আটককৃতদের সাথে নগদ ২ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়। কেএমপি’র পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটককৃতরা হলেন দৌলতপুর থানাধীন রেলিগেটের মরহুম আ. রশিদের ছেলে আ. কাদের সরদার (৫০), মরহুম জান্নাত চৌকিদারের ছেলে ইউনুচ চৌকিদার (৫২), মৃত দুলাল রায়ের ছেলে আকাশ রায় (৪৫), পালপাড়ার মো. কাশের বেপারীর ছেলে নাছির বেপারী (৩৬) ও আ. মান্নান হাওলাদারের ছেলে সোহেল রানা (৩৫)।

আটককৃতদের হেফাজতে থাকা নগদ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত সাত সেট প্লেয়িং কার্ড (তাস) জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েল করা হয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা