আজ
|| ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে কেসিসির সাবেক কাউন্সিলর খালেদ গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
কাজী আতিক :
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) রাতে খালিশপুর থানা এলাকা হতে নাইমুল ইসলাম @ খালেদ (৫১)কে গ্রেফতার করেছে। সে খালিশপুর এলাকার বাসিন্দা
মৃত হারুন অর রশিদ এর ছেলে।
মহানগর ডিবির ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-১১, তারিখ- ৩০ আগস্ট,মামলার আসামি। ২০২৪; জি আর নং-২৬১, তারিখ- ৩০ আগস্ট, ২০২৪; ধারা- সে এজাহারে অভিযুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মোট ০৪ (চার) টি মামলা রয়েছে। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারের বিষয়ে নগর ডিবির ওসি তৈমুর ইসলাম নিশ্চিত করে বলেন, তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.