• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৫ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার এসব পণ্য চালান আটক করা হলেও কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল­াহ সিদ্দিকী জানান, বিজিবি’র টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া ও শিকারপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, শাড়ি, কম্বল, কিসমিস, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, তৈরি পোশাক এবং কসমেটিক্স আটক করে। আটক মালামালের মূল্য ৯ লাখ ৮২ হাজার টাকা। মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা