• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেক্স / ৯২ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২১ জন নিহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকালে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, উত্তর ইউক্রেনের শহর ‘সুমি’র কেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৮৩ জন আহত হয়েছে। তবে প্রাণহানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে বছরের সবচেয়ে মারাত্মক হামলাগুলির মধ্যে একটি বলে অভিহিত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেইসাথে মস্কোর বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বানও জানান তিনি।

ইউক্রেনের ‘সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফর্মেশন’ পরিচালনাকারী একজন নিরাপত্তা কর্মকর্তা ‘আন্দ্রি কোভালেঙ্কো’ বলেন, মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মস্কো সফরের পর এ হামলা চালানো হয়েছে।

এর আগে শনিবার, ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছুঁড়ে মস্কো। এতে শহরের তিনটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে রাশিয়ার ছোঁড়া ৮৮টি ড্রোনের মাঝে ৫৬টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করার দাবি কিয়েভের। বিভিন্ন ফ্রন্টে জেলেনস্কি বাহিনীর সাথে পাল্টাপাল্টি লড়াইয়ের কথাও জানিয়েছে মস্কো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা