• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্র্যাকের যন্ত্রাংশসহ আটক ২

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১১০ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে ভারতীয় মটর পার্টসসহ একটি বাংলাদেশি ট্রাক আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই ট্রাকটি আটক করা হয়। এই সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটক ভারতীয় ট্রাকের খুচরা যন্ত্রাংশ ও বাংলাদেশী ট্রাকের মূল্য প্রায় ৭১ লাখ ২৩ হাজার টাকা।

আটক ট্রাক চালকের নাম মো. শহীদুজ্জামান শাহেদ (২৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ইন্দিরা গ্রামের আমির আলীর ছেলে। ট্রাকের হেলপার মো. আশিক গাজী (২২) শহরের ইটাগাছা এলাকার হাফিজুল গাজীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আসা একটি খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করবে এমন খবরের ভিত্তিতে ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পার্শ্বে ভোমরা আইসিপি’র নায়েব সুবেদার মো. সুলতান আহমেদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। সকাল সাড়ে ৯টার দিকে একটি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশকালে সেখানে অবস্থানরত টহল সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশী করে। এসময় ভারতীয় ট্রাকের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ জব্দ করে।

এ সময়ে বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে ট্রাকের চালক মো. শহিদুজ্জামান শাহেদ ও হেলপার মো. আশিক গাজীকে (যশোর-ট-১১-৫৭৯১) ট্রাকসহ আটক করে। আটককৃত ট্রাকসহ চোরাচালানী মালামালের মূল্য ৭১ লাখ ২৩ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়ের করতঃ আটককৃত ভারতীয় ট্রাকের খুচরা যন্ত্রাংশ ও বাংলাদেশী ট্রাকসহ আসামিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা