• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে বাংলাদেশ

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রোববার (১৩ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের প্রথম মাচে থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তাই আইরিশদের বিপক্ষে অনেকটা আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, বাছাইপর্বের শুরুটা ভাল হয়নি আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচে ৩৮ রানে হেরেছে পাকিস্তান নারী দলের কাছে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেয়েছে আইরিশরা, ৬ রানে পরাজিত হয়েছে উইন্ডিজদের কাছে। তাইতো জয়ের স্বাদ পেতেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখাতে চাইবে জ্যোতির দল।

প্রসঙ্গত, আইরিশদের বিপক্ষে ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের এই পর্বে স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তানের (১৯ এপ্রিল) বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা