• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

পুমা’র ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন কোহলি

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জার্মান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা’র সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক শেষ হয়েছে ভিরাট কোহলির। পুমা আগ্রহী হলেও চুক্তি আর নবায়ন করতে চাননি কোহলি। আপাতত নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘‌ওয়ান৮’‌— এর পরিধি বৃদ্ধি করার চেষ্টা করছেন ভিরাট। খবর, এনডিটিভি’র।

আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভিরাটের সঙ্গে আরও আট বছরের চুক্তি করতে চেয়েছিল ব্র্যান্ডটি, যার মূল্য ছিল ৩০০ কোটি ভারতীয় রুপি।

এর আগে, ২০১৭ সালে কোহলি যখন পুমার সঙ্গে চুক্তি করেন তখন মূল্য ছিল ১১০ কোটি টাকা। অর্থাৎ তিন গুণ টাকা বাড়ানোর কথা বললেও রাজি হননি তিনি।

জানা যায়, কোহলি এবার অ্যাজিলিটাসের সঙ্গে যুক্ত হতে চলেছেন। পুমা’র ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গাঙ্গুলি ২০২৩ সালে এই সংস্থা তৈরি করেন। ভারত ও বিদেশে ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে কোহলির ‘‌ওয়ান৮’‌ সংস্থাটি।

বর্তমানে আইপিএলের চলতি মৌসুমে ব্যস্ত রয়েছেন ভিরাট। ৫ ম্যাচে ৩ জয় পেয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে রয়েছে তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা