• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাতক্ষীরা সীমান্তে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় রূপার গহনা উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৭ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক বিশেষ অভিযানে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি সীমান্ত থেকে এই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার টাকা। তবে এসময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় রূপার গহনার একটি বড় চালান পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ ইলিয়াছ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভাদিয়ালি সীমান্তে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এর রেফারেন্স পিলার ৯ বরাবর ভাদিয়ালি সীমান্তের দিক থেকে পায়ে হেটে আসার সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৬ কেজি ৬০৭ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের রূপার গহনা উদ্ধার করে। রূপার গহনার মধ্যে রয়েছে নুপুর, ব্রেসলেট, বাচ্চাদের চুরি ও পাথরসহ আংটি ইত্যাদি। উদ্ধারকৃত রূপার গহনার আনুমানিক মূল্য ১৩ লাখ ৮৭ হাজার ৪৭০ টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ভারতীয় রূপার গহনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপণ পূর্বক কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা