• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনায় এনসিপি’র যাত্রা শুরু

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৮১ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

খুলনাভিশন ডেক্স

জুলাই অভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্য দিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর বসুপাড়া কবরস্থানে শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারতের মধ্যদিয়ে এনসিপি’র কার্যক্রম শুরু হয়। এ সময় শহিদ সাকিব রায়হানের পিতাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এনসিপি’র নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শহিদ সাকিব রায়হানের কবর জিয়ারত শেষে সাংবাদিক ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শহিদী তামান্না বুকে ধারণ করে জুলাই অভ্যুত্থানে শহিদ সাকিব রায়হানের মতো হাজারও তরুণ যে আশা আকাক্সক্ষার নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে আমরা নিজেদের উৎসর্গ করলাম। নতুন রাজনৈতিক বন্দোবস্তো তৈরিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র বার্তা আমরা খুলনাজুড়ে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য এস এম আরিফুর রহমান মিঠু’র সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড. মাফতুন আহমেদ, শেখ তারেক, ডাঃ রিজাওয়ান আহমেদ, হাসানুর রহমান, টিটু কাজী, মোঃ মনির হোসেন, শহিদুল ইসলাম বাবু, জসীম খান, মুসা খান, নয়ন চৌধুরী, আব্দুর রহিম, মোঃ ইব্রাহিম, আলীম গাজী, মামুন হোসেন, রিপন ইসলাম, রুমি রহমান, এস কে তামান্না, শামিম, আর এস হৃদয়, সাইফুল ইসলাম, সানজিদা আফরিন আখি, মোঃ মাসুদুর রহমান, মোঃ নাহিদ ইসলাম, আরাফাত আজিম, কাউসার আলী শামীম প্রমুখ।

আগামীতে সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অনুষ্ঠান শেষে সাধারণ মানুষসহ বিভিন্ন দলের কয়েকশত নেতা-কর্মী এনসিপি’তে যোগ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা