• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

খুলনায় কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আসামি ফাহিমসহ গ্রেপ্তার ৫

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১৩ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনার জাতিসংঘ শিশুপার্কে কিশোর পলাশ হত্যা মামলার প্রধান আাসমি ফাহিমসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও পুলিশ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাকে ফরিদপুর জেলার সদর থানার নিউ মার্কেট এলাকা থেকে ফাহিমকে এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন, মাইনুল ইসলাম আবির, রাকিবুল ইসলাম তুর, মাহিম ফারাজ ও খাইরুল ইসলাম হৃদয়।

খুলনা সদর থানার ওসি সানওয়ার হুসাইন মাসুম জানান, ইজিবাইক চালক পলাশ কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। তার সঙ্গে ফাহিমসহ অন্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৬ এপ্রিল রাতে শিশুপার্কের ভেতরে আসামিরা পলাশকে মারধর এবং তার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আঘাতে কারণে তার পেট থেকে নাড়ি বের হয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন পলাশ মারা যায়।

ওসি জানান, মারা যাওয়ার পূর্বে পলাশ তার চাচার কাছে আসামিদেন নাম বলে গিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল হামিদ বাদি হয়ে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব ও পুলিশ নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা