• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মহানগর বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও মিছিল আজ : নগর জুড়ে প্রচারপত্র বিলি

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ইসরাইলিরা একটি অভিশপ্ত জাতি। যারা নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। নিরীহ মানুষদের ওপর ইসরাইলি হামলা মানবতাকে প্রশ্নের মুখে ফেললেও বিশ্ব আজ নিশ্চুপ। এটা মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার বিষয়।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড় (জিয়া হল চত্বরে) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে বুধবার নগরীতে প্রচারপত্র বিলি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এড. মনা বলেন, ইসরাইলের আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে ঐক্যবদ্ধ করা জরুরি। আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য ইসরাইলকে বিচারের মুখোমুখি করতে এই সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। গাজা থেকে ঘোষিত ‘নো ওয়ার্ক, নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস’ এ ডাক শুধু একটি শ্লোগান নয়, এটি মানবতার পক্ষ থেকে একটি চূড়ান্ত আহŸান।

এ সময় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ইসরাইলের রক্তপিপাসু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি মুসলমান এবং মানুষ হিসেবে সকলের কর্তব্য।

এরপর নেতৃবৃন্দ নগরীর কেডি ঘোষ রোড, স্যার ইকবাল রোড, হেলাতলা, বড় বাজার, ডাকবাংলা, লোয়ার যশোর রোডে প্রচারপত্র বিলি করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, তৈয়বুর রহমান, শামীম কবির, কামরুজ্জামান টুকু, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, আব্দুস সালাম, একরামুল কবির মিলটন, মোঃ আক্কাস আলী, গাজী আফসার উদ্দিন মাস্টার, আতাউর রহমান রুনু, আখতারুজ্জামান সজীব তালুকদার, আব্দুল মান্নান মিস্ত্রি, এম এম জলিল, শেখ আদনান ইসলাম, জাকির ইকবাল বাপ্পি, আহসান মৃধা খোকন, মোস্তফা কামাল, মোল­া বুলবুল আহমেদ, শেখ ইফতেকার হোসেন বাবু, হাবিবুর রহমান, শেখ আজিজুর রহমান, মাসুদুল হক হারুন, জাহাঙ্গীর হোসেন, আবুল ওয়ারা, মিশকাত আলী, মনজুরুল আলম, মোঃ সাইফুল ইসলাম বক্সি, কাজী মিজানুর রহমান, বক্কর মীর, এস এম মুরাদ হোসেন, শেখ মনিরুল ইসলাম, মোল­া সোরাব, ইয়াসিন গাজী, ইয়াসিন গাজীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবদল: এদিকে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলী বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার জিয়া হল চত্বরে খুলনা মহানগর বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে নগরীর পিকচার প্যালেস, ডাকবাংলা, নিউমার্কেট, খালিশপুর বিআইডিসি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন মহানগর যুবদল। মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করে।
স্বেচ্ছাসেবক দল: মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলি থানা, সোনাডাঙ্গা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। এ সময় স্বেচ্ছসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি, মুনতাসির আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে প্রচারপত্র বিলি করেছে বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ।

নগর জুড়ে মাইকিং: আজকের সমাবেশ সফল করতে নগরজুড়ে মাইকিং চলছে। মাইকিং এ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে নগরবাসীর প্রতি আহŸান জানানো হয়েছে।
উলে­খ্য, গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজ নগরীর শিববাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা