• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১০ দিনের কারাদন্ড

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে তালা উপজেলার খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্রে প্রক্সি দিতে গিয়ে শেখ হাফিজুর রহমান নামের এক যুবক আটক হয়েছে। সে উপজেলার মাগুরা গ্রামের এসকে আব্দুল হামিদের ছেলে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ১০ দিনের কারাদন্ড দেন। পরে তাকে তালা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
খলিষখালী মাগুরা এসসি কলেজিয়েট ইনস্টিটিউশন কেন্দ্র সচীব যোগেশ চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (১০ এপিল) ছিল এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা। এদিন অত্র কেন্দ্রের (সেন্টার নং: ৩৯৫) ১১ নং কক্ষে শেখ হাফিজুর রহমান নামে একজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। তার রোল নং ৭৮৫৪৮২ এবং রেজিষ্ট্রেশন নং ২১১৩৩০৯১৪৩।
এ সময় তার ছবির সাথে চেহারা কোন মিল না থাকায় সন্দেহ হয় পরীক্ষকদের। এক পর্যায়ে সে প্রক্সি দিতে আসে বলে নিশ্চিত হন সংশ্লিষ্টরা। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাকে ১০ দিনের সাজা দেয়। তবে আটক হাফিজুর রহমানের নাম ও পিতার নামের সাথে পরীক্ষার্থী শেখ হাফিজুর রহমানের নাম ও পিতার নামের মিল আছে বলে জানান তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, ওই কেন্দ্র পরিদর্শনকালে শেখ হাফিজুর রহমানকে সন্দেহ হয়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বরত পরীক্ষকরা তাকে জানান। পরে হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রবেশপত্র যাচাই বাছাই করে নিশ্চিত কেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে, তিনি অন্যের পরীক্ষা দিতে গিয়েছেন।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে উপজেলার ৯টি কেন্দ্রে ২৯৩৫ জন পরীক্ষার্থী থাকলেও ২৭ জন অনুপস্থিত ছিল। মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২৮৭১ জন। এছাড়া প্রক্সি দিতে আসা ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা