• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

ঝিনাইদহে ভাগ্নিকে ধর্ষণচেষ্টা, কারাগারে মামা

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

ঝিনাইদহের মহেশপুরে ভাগ্নিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া মামা শাওনকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা।

অভিযুক্ত শাওন উপজেলার ভবনগর গ্রামের আমির হোসেন কাবার ছেলে। এর আগে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে নিজের সাড়ে চার বছরের ভাগ্নিকে ধর্ষণের চেষ্টা করে শাওন। আর রোববার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। ওইদিন রাতেই অভিযুক্তকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মা-বাবার সঙ্গে নানাবাড়িতে থাকে শিশুটি। ঘটনার দিন সকালে শিশুটির মা ও নানি ভুট্টা খেতে গেলে তাদেরকে খুঁজতে মাঠে যায় ওই শিশুটি। সে সময় তাকে ভুট্টা খেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তার মামা শাওন। শিশুটির চিৎকারে মা ও নানি এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

ভুক্তভোগীর বাবা জানান, তার শ্বশুর তিন বিয়ে করেছেন। অভিযুক্ত শাওন মেজো শাশুড়ির ছেলে। নিজ এলাকায় কাজ না থাকায় শ্বশুরবাড়িতে স্ত্রী ও সাড়ে চার বছরের মেয়েকে নিয়ে থাকেন তিনি।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, মামলার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা