• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

সীমান্তে বিজিবির অভিযান, সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

খুলনাভিশন ডেক্স / ৮০ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাত লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (৭ এপ্রিল) সাতক্ষীরার ভোমরা, কুশখালী, তলুইগাছা, কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় ২০০ পিচ সিনডেনাফিল ট্যাবলেট, ৪০০ পিচ অনাগ্র ট্যাবলেট, শাড়ি, চশমা ও ওষুধসহ বেশ কিছু অবৈধ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার ৫০০টাকা। ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আশরাফুল হক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাকারবারিরা জব্দকৃত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা