• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন: ইরান

আন্তর্জাতিক ডেক্স / ৮৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পারমানবিক কর্মসূচীর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) এক বিবৃতিতে ওই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচী সীমিতকরণের বিষয়ে আলোচনা করতে গত মাসে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তিনি একটি চিঠি পাঠান।

গত সপ্তাহে ট্রাম্প জোর দিয়ে বলেন, যদি তারা কোনো চুক্তি না করে তাহলে ইরানে বোমা হামলা করা হবে। এদিকে, রোববার (৬ এপ্রিল) আলোচনার আহ্বানে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে আরাঘচি বলেন, আপনি যদি আলোচনাই চান তাহলে হুমকি দেয়ার মানে কী?

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ তেহরানের বিরুদ্ধে পারমানবিক অস্ত্র তৈরির অভিযোগ করে এসেছে। তেহরান অবশ্য বরাবরই যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখান করে এসেছে। দেশটির তরফ থেকে জানানো হয়, ইরান কোনো প্রকার পারমানবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা